বাংলা কবিতা, পূজা কবিতা, কবি হাসান জীবন | কবিতা অঞ্চল
কবিতা পূজা
কবি হাসান জীবন
সময় ১৩ জুলাই ২০১৫
লিখার স্থান রংপুর।
5/5 - (1 vote)

তবু জীবনের উপাসনা করি।

ক্ষণিক দেবালয়ে তার তুলে দেই,

ভীষণ কষ্টে ফোটানো সবকটি শুভ্র গোলাপ।

আর বিনীত হাত পেতে নিই,

তার-ই উচ্ছ্বিষ্ট কিছু নষ্ট প্রস্বাদ।

তবু বিনম্র ভক্তিতে মন্ত্র আওরাই,

ধুপ দেই, ত্রিফলা সাজাই।

তার লাগি করে যাই কী মাতাল আরতি।

আর দশমীর রাতে ভেজা চোখ মুছে

জীবন সে দেবীরে মরণ সায়রে

করে যাই বিসর্জন। আহা!

কী অহেতুক জীবন পূজণ ।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted