বাংলা কবিতা, নীলান্তিকা কবিতা, কবি হাসান জীবন | কবিতা অঞ্চল
কবিতা নীলান্তিকা
কবি হাসান জীবন
সময় ১১ জুন, ২০২০
লিখার স্থান সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।

তুমি খুব ভেবো না নীলান্তিকা,

কেন আমি উচ্ছন্নে গেছি।

কেন আমি উচ্ছন্নে যাই।

কেননা, 

মানুষ যে উচ্ছন্নে গেলেই 

কেবল কবি হয়।

মানুষ যে উচ্ছন্নে গেলেই 

কেবল প্রেমিক হয়।

হোক না 

একটা মানুষ,

একটু এলোমেলো,

কিছুটা উন্নাসিক, 

আর খুব জীবনবিমূখ।

তবুও তোমার ঐ গোলাপী চঞ্চুতে 

রেখে তার খুব কালো

আর নিকোটিনময় ঠোঁট

সে না হয় আরো কিছু প্রেম আনুক 

সে না হয় আরো কিছু কবিতা লিখুক।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments