বাংলা কবিতা, কিন্নরী হিমাংশু কবিতা, কবি হাসান জীবন | কবিতা অঞ্চল
কবিতা কিন্নরী হিমাংশু
কবি হাসান জীবন
সময় ৩ অগাস্ট ২০২০
লিখার স্থান সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
Review This Poem

কিন্নরী হিমাংশু, তোমার নিঃশ্বাসে জ্বলে ওঠা তারা অসংখ্য আবেগের কাছে হেরে গিয়ে অবশেষে বলেছিলো তবু ভালোবাসি।

অথচ দেখো একটা মানুষ যে সত্যিই ঠিক কতখানি ভালোবাসতে পারে এই ডেসিমেল নাম্বারে আমি খুঁজে দেখেছি তার কোন সংঙ্গা লেখা নেই কোথাও।

যদিও কেবল তোমার নিবেদিত নোলকের সাথে ঝুলে থাকা একটা ছোট্ট সোনালি পাতা কেঁপে কেঁপে বলেছিলো যে শব্দ তার ডাক নাম হলেও সে হতে পারে অবশিষ্ট প্রেম।

তবু দেখো তোমার রাত গুলো কী অদ্ভুত! কেমন অন্ধকার খুব নিশ্চুপ সঙ্গোপনে একাকার বিলীন জোছনায় বরফ পাহাড় চুয়ে পরা কেবল ক’ফোটা প্রেম দু হাত পেতে নেবে বলেই মাঝে মাঝে থমকে দাঁড়ায়। ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted