কবিতা আধুনিক কবিতা
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ দহনকাল কথন প্রকাশনী
সময় ফেব্রুয়ারি ২০২৩
উৎসর্গ আদনান পাশা সুজাকে
লিখার স্থান রাঙামাটি
সম্পৃক্ততা কিছু দুর্বোধ্য শব্দে সাজানো অর্থহীন কবিতা পড়ে
কবিতার বিষয় প্রতিবাদ

আধুনিক কবিতা

আধুনিক কবিতারা
হেঁয়ালির চূর্ণ,
বিমূর্ত রহস্য ঘেরা
দুর্বোধ্যতায় পূর্ণ

পাঠক তো বোঝে না
কবি কি বলিতে চায়,
মর্মার্থও খোঁজে না
নিরর্থ চলিতে চায়

বিষয়হীন বক্তৃতা
প্রলাপের ছন্দে,
অপাংক্তেয় শক্তি তা
চলে দ্বিধা দ্বন্দ্বে

নেই তাল মাত্রার
রেশ একরত্তি,
শব্দে এ কবিতার
এতো প্রতিপত্তি

চলে তবু চর্চা
নিত্য নিরন্তর,
হোক যতো খরচা
নিন্দা অবান্তর

আধুনিক নব সাজে
আলাদিন দৈত্যি,
উপমেয় বুঝি না যে
উপমান সত্যি

আধুনিক কবিতার
দাঁতভাঙা বেদনা
ভুলে যেও ব্যথা ভার
একটুও কেঁদো না

guest
0 Comments
Newest
Oldest Most Voted