কবিতা ঘাসফুল
কবি ফরিদ হোসেন
সময় ১৫/০৫/২০২৬
উৎসর্গ অহন
লিখার স্থান যুক্তরাষ্ট্র
সম্পৃক্ততা সহিত‍্য চর্চা
কবিতার বিষয় অন্যান্য, প্রেম, বিরহ

তোমাকে অন‍্যরকম দেখাচ্ছিলো কাল,
মনে হচ্ছিল যেন-
নও তুমি পৃথিবীর কেউ হেন
ভেতরে তোমার আছে পরীর কংকাল ।

আকাশের সমস্ত সৌন্দর্য নিয়ে, এসেছ নেমে,
নিয়ে যেতে আমাকে লৌকিকতার আড়ালে,
এক ঘাসের ফুল থেকে -
যেন আজই হবো আমি টবের ফুল গিয়ে ।

তোমার রঙিন শাড়ির ভাঁজে ভাঁজে,
যেন জোনাকিরা নাচে-
তোমার সোনালী চুড়ির ধ্বনির সাথে ।
গলার মালা, কানের দুল, অতি যত্নের নাকের ফুল ।

সবই আছে পরনে, অতি যতনে-
আলপনা হয়ে সাজে তোমার সৌষ্ঠব অঙ্গে ।
কপালে টিপ পরো নি কেন? ভালোই করেছ জানো ?
এক সঙ্গে এতো সৌন্দর্য,শইতে পারতাম না যেন !

নিজেকে আমার কেবলই মনে হয় রে,
আমি যেন অবহেলিত রাস্তার ধারে,
ভেজা কোনো সকাল-অথবা বিকেলের
পরে থাকা লজ্জিত পাপড়ি, এক ঘাসফুলের।

কখনো তোমার ভালো লাগে
দেখতে আমাকে
আরার কখনো তুমি -
চলে যাও অবজ্ঞার ছলে ।

আমি পরে থাকি, হীনমন্যতার তীরে
পথিকের আসা যাওয়া পথের ধারে
বিদীর্ণ হৃদয়ের ব্যস্ত কোনো ভোরে-
অপেক্ষায় আছি এক ঘাসফুল হয়ে, অনাদরে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted