কবিতা অনন‍্যতা
কবি ফরিদ হোসেন
সময় ২৫ জুন ২০২৬
উৎসর্গ ডঃ স্নেহানসু বেনার্জী ও ডঃ শতভিষা দে
লিখার স্থান যুক্তরাষ্ট্র
সম্পৃক্ততা কাব‍্য চর্চা
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক

আমি শুধু তোমার মুখের উপর যা আছে
তাই ভালোবাসি-
তোমার মুখ যেন, অনন‍্য এক ছবি ।

তাই দেখি, দেখতে ব‍্যাকুল থাকি -
যা দেখে প্রথম দিন ভালোবেসেছি
তোমার চোখ দেখি-
যা দেখে - ভেতরে তোমার অলৌকিক মনের কথা বুঝি।
তোমার আলোকিত রত্নের
মৌলিক ঝলকানি দেওয়া হাসি বুঝি।
তোমার ঠোঁটের ভেতর দিয়ে বন্দী থাকা
যত্নের লালিত শুভ্র সমতল দাঁত দেখি
আমি ভালোবাসি-
তোমার নাক, তোমার কপাল, তোমার চিবুক,
আর তোমার পিচ ফলের মতো গাল -
ওষ্ঠ অধর আর তাদের চঞ্চলতা, দেখি।

এরচেয়ে বেশি কিছু আমি দেখিনি
ভালোওবাসিনি
কেননা , তোমার মুখের মত মুখ
পৃথিবীতে আর অবিকল আসেনি!
যার আছে মৌলিকতা
আছে অনন‍্যতা ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted