কবিতা যে শহরে তুমি নেই
কবি দালান জাহান
সময় 27/11/18
উৎসর্গ ঘুম নিয়ে চলে যাওয়া সেই পাখিকে, যার ডানা জুড়ে লেখা থাকে আমার অসুখ।
লিখার স্থান টাঙ্গাইল, সখিপুর।
সম্পৃক্ততা প্রেম
1/5 - (1 vote)

যে শহরে তুমি নেই
আগুন কামানে পুড়িয়ে দিবো সে শহর
হাওয়ার জলে উড়িয়ে হাওয়ার তুফান
খোলে নেব প্রতিটি নিঃশ্বাসের ইতিহাস।

যে শহরে তুমি নেই
সে শহর মরে যাবে শূন্যতায়
শুধু তোমার দুশ্চিন্তায়
জলে যাবে আমার ইহকাল-পরকাল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted