কবিতা পৃথিবী এক হাসপাতাল
কবি দালান জাহান
সময় ০১.০৮.২১
উৎসর্গ অকালে হারিয়ে যাওয়া সব প্রিয় মানুষকে
লিখার স্থান বোয়ার সেন্ট্রাল আফ্রিকা
সম্পৃক্ততা প্রতিবাদী
কবিতার বিষয় প্রতিবাদ

শ্মশানঘাট পেরিয়ে নদীর ঘাটে যাই
নদীতে ভাসে মানুষ পোড়া ছাই।
অতীতে বা ভবিষ্যতে
কখনও এক পয়সার শত্রু কিনিনি
তবুও প্রতিরাতে শুনি রোদনধ্বনি-রক্তধ্বনি।
উন্মাদ ঘোড়ার শব্দে খোলে যায় কসমিক দুয়ার
হৃদপিণ্ডে ঝড় তোলে টর্নেডো-হ্যারিকেন
গাঙের বাতাস ধরে আসে খবরের ট্রেন
দীর্ঘশ্বাসে খোদাইকৃত শত বছরের শিল্পকর্ম
চিত্রের চোখে ফুটে যে গণিতের ফুল
শিম্পাঞ্জি হাসতে-হাসতে কয় তা বানরের বাল
আজও পাথর ভাঙা মাছেরা দেয় বাঁচার সাঁতার
অরণ্যের শেষ বিবৃতি পৃথিবী এক হাসপাতাল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted