কবিতা তোমার দিকে তাকিয়ে আছি
কবি দালান জাহান
সময় ১২.১০.২১
উৎসর্গ যার আশায় আজও বসে থাকি পাখি
লিখার স্থান সেন্ট্রাল আফ্রিকা
সম্পৃক্ততা প্রেম

তোমার দিকে তাকিয়ে আছি
যেভাবে তাকিয়ে থাকে নদী
ফেনাবান সমুদ্রের দিকে।

তোমার দিকে তাকিয়ে আছি
যেভাবে কাশফুলেরা তাকিয়ে থাকে
মেঘে ভেজা যুগল শরতের দিকে।

তোমার দিকে তাকিয়ে আছি
সবকিছুর মায়া ছেড়ে
যেভাবে তাকিয়ে থাকি ঋষি
মহান ঈশ্বরের দিকে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted