কবিতা খুব মনে পড়ে!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৬ সেপ্টেম্বর ২০২১ইং
উৎসর্গ প্রিয়জনকে
লিখার স্থান আত্রাই, নওগাঁ।
5/5 - (1 vote)

খুব মনে পড়ে সখী খুব মনে পড়ে
মনে পড়ে ফেলে আসা সু’দিনের স্মৃতি,
শ্যামলা প্রতিটি পদে গড়ে সমাদরে
মনন যা ভেবেছিলো আপনার প্রীতি!

বাসন্তী বাগিচার মাতাল বাতাস
কোকিলের গানে আজও এঁকে যায় ছবি,
শীতের সকাল রেখে ভাঙা বিশ্বাস
কুহেলির আড়ে আনে তোর আশায় রবি!

কি যে শিহরণ জাগে হৃদয়ের বনে
কেমনে বুঝাই তোরে অস্ফুট জ্বালা,
বুঝি না কি ভেবে আজও উদাসী রণনে
বাজায় নিরালে বাঁশি সজলে সে’ কালা!

তবে কি বাসনা চির মেঘের মতন,
গড়ে যা যতনে ভেলা সইতে পতন!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted