বাংলা কবিতা, মাঝে-মাঝেই আমি কবিতা, কবি বিনয় মজুমদার | কবিতা অঞ্চল
কবিতা মাঝে-মাঝেই আমি
কবি বিনয় মজুমদার
Review This Poem

মাঝে-মাঝেই আমি হিন্দুগণের ব্যবহারে ক্ষুণ্ণ হয়ে
ভেবেছি ‘খৃস্টান হয়ে যাব কি? খৃস্টান হয়ে যাব কি…’
তখন মনে পড়েছে খৃস্টান যদি হই তাহলে
আমার মৃতুয়র পরে আমাকে পোড়াবে না।
মাটি চাপা দেবে। মাটি চাপা দেওয়া চলবে না।
মরে গেলে আমাকে পোড়াতেই হবে। এইহেতু
আমি খৃস্টান হইনি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted