বাংলা কবিতা, ফিরে এসো চাকা ৫৪ – হৃদয়, নিঃশব্দে বাজো… কবিতা, কবি বিনয় মজুমদার | কবিতা অঞ্চল
কবিতা ফিরে এসো চাকা ৫৪ – হৃদয়, নিঃশব্দে বাজো…
কবি বিনয় মজুমদার
কাব্যগ্রন্থ ফিরে এসো, চাকা
4.5/5 - (2 votes)

হৃদয়, নিঃশব্দে বাজো; তারকা, কুসুম, অঙ্গুরীয়—
এদের কখনো আরো সরব সংগীত শোনাবো না।
বধির স্বস্থানে আছে; অথবা নিজের রূপে ভুলে
প্রেমিকের তৃষ্ণা দ্যাখে, পৃথিবীর বিপণিতে থেকে।
কবিতা লিখেছি কবে, দু-জনে চকিত চেতনায়।
অবশেষে ফুল ঝ’রে, অশ্রু ঝ’রে আছে শুধু সুর।
কবিতা বা গান… ভাবি, পাখিরা— কোকিল গান গায়
নিজের নিষ্কৃতি পেয়ে, পৃথিবীর কথা সে ভাবে না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted