| কবিতা | রেল লাইন টু রাজপথ |
| কবি | আজিজুল হক |
| সময় | ৪/৬/২৩ |
| উৎসর্গ | মানুষ কে |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| সম্পৃক্ততা | বালাশর রেল দুর্ঘটনা |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ, ভারতবর্ষ, মৃত্যু, রাজনৈতিক |
**** রেল লাইন টু রাজপথ ****
আজিজুল হক
#ফয়জল #শুভ #কবিতা #তসলিমা #শিমুল #নজরুল #ইসলাম #সব্যসাচী #কলকাতা #koromandal
করমন্ডল ,আসলে কি হিন্দু ট্রেন?
এত গুলো মুসলমানের প্রাণ নিল!
নাকি করমণ্ডল মুসলিম এক্সপ্রেস?
লাভ জিহাদ স্লোগানের বদলা নিল!
কত শত হিন্দু রক্ত ভেসে গেল!
নাকি ব্রাহ্মণ্য বাদী এক্সপ্রেস ?
কত সর্বহারা আদিবাসীর প্রাণ কেড়ে নিল?
করমণ্ডলে যারা বিদায় নিলেন,
আজ সব নিথর দেহ গুলো হিন্দু ,মুসলিম,আদিবাসীদেরও অনেক উর্ধ্বে উঠে
এখন মসনদের অধিকার কে সুনিশ্চিত করার লড়াইয়ে এগিয়ে গেল।
দাদারা এলেন, খোঁজ নিলেন,দুটো হাত কপালে উঠে এল,
দিদিরা খুঁজতে এলেন কলকাতার রাজপথে বসে থাকা জ্যান্ত লাশ গুলোর দাফন করতে!
মিডিয়ারা দুদিন বোবা কান্নার আলোর ঝলকানিতে সব ইস্যু গুলোর শ্রাদ্ধ বানিয়ে
আসর কাঁপাবে সন্ধা বেলায়!
শিক্ষিত বোকারা, আমরা গিলব ,
কেউ কেউ লিখব ,কেউ কেউ তুফান তুলব চায়ের দোকানে!
সব লাশ গুলো তখন হিসেবের খাতায় --
সামনে কোনো নির্বাচনী কৌশল দানা বাঁধবে হিন্দু - মুসলমানের রক্তে!
আচ্ছা,ট্রেনও কি হিন্দু হয়? মুসলমান হয়? কিংবা মূলনিবাসী?
কেন হয় না,যদি না হয়!
মুসলমান কুকুর,হিন্দু কুকুর,মুসলমান গরু,হিন্দু গরু এসব হয় নাকি!
মানুষ হয়!
কেন না মানুষ গুলো বড্ড হারামির জাত!
এঁরা রক্তের মাঝে খুঁজতে ভালোবাসে আগামীর মসনদ!
আসলে ইস্যুর জন্ম দেওয়া হয়,কেন না ইস্যুর মধ্যে জন্ম হয় কখনও হিন্দু ভারতের,কখনও মুসলিম ভারতের ,কখনও বা আদিবাসী ভারতের!
মানুষ এখানও জাত শেয়ালের হুক্কা হুয়ায়
ভারতবর্ষ টা কেই পথে বসায়!
বড্ড জানতে ইচ্ছে করে তাই , এত গুলো মানুষের রক্তাক্ত লাশের পাহাড় গড়া করমণ্ডল এক্সপ্রেস
সত্যি তোমার জাত,ধর্ম টা কি?
অন্তত মৃত লাশ গুলোর কানে কানে বলে যাও!
আজিজুল হক
৪/৬/২৩