কবিতা শোক
কবি আজিজ বিন নুর
উৎসর্গ নির্যাতিত মুসলিম গোষ্ঠী
লিখার স্থান মাউনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর
কবিতার বিষয় জীবনমুখী, প্রকৃতি, বাংলাদেশ, ভারতবর্ষ, যুদ্ধ, রাজনৈতিক, রূপক, সমসাময়িক, স্বাধীনতা

মেঘের কল্লোলে জেগেছে দিনলিপি
আউসের ফলায় জড়ায় নগরের ভিত
নদী বন্ধনায় ঋতুগামী চিলের ডানা
চাষের প্রাবল্য দামে বিকায় সম্বিৎ ।

সময়ের ছায়ায় বিষণ্ন পাকুর
অতীতের পথিক রেখেছে থ্যাবড়ানো জটে
মহিষাসুর এক আজানের হলফ
সীলমোহর মেরে লুকায় তরবারি পটে।

সভ্যতা কিনেছে বিকিনির নামতা
পাগলের হালুয়া মহার্ঘ করেছে লোকে
সহজ সুন্দর আর ললিত কথা
ভুলে গেছে উৎস, পরিচয় হারানো শোকে।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
মো. রিদওয়ান আল হাসান
1 year ago

ভালো লাগলো পড়ে।