| কবিতা | কেটে দেব |
| কবি | আজিজ বিন নুর |
| লিখার স্থান | মাউনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর |
| কবিতার বিষয় | প্রতিবাদ, মৃত্যু, রূপক, স্বাধীনতা |
প্রবুদ্ধ বিষণ্নতা তীর্থগামী ধারণায়
শঙ্খধ্বনির মতো নিরন্ন পাললিকতায় ডেকেছে আমায়
পৃথিবী তার বাম হাতে রেখেছে মর্মর মুকুট
নন্দিত পরিহাস উৎসবে আমাকে কুর্নিশ করে নিকৃষ্ট আপেক্ষিকতা
কফিনের নগরে যদি নেমে আসে স্পন্দন
সারি সারি রাত্রির পাল এসে ভরে যায় হৃদয়ের ছোট্ট পাটাতন
কসাইয়ের ছুরির মতন শুরুর সমাপ্তিতে কেটে দেব যাবতীয় পরপার, বিপন্ন লৌকিকতা,সব বৃন্দাবন।