কবিতা যে বুঝে অবুঝ প্রেমিকের মন
কবি অভিলাষ মাহমুদ
সময় ১ মে ২০১৭
উৎসর্গ যে বুঝে অবুঝ প্রেমিকের মন
লিখার স্থান কর্ণফুলী, বলির হাট, ১৮ নং বাকলিয়া, চট্টগ্রাম

তোমরা আমাকে বুঝো না-
কবিতা ঠিকই বুঝে আমাকে।
তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও।
অথচ দেখো , কবিতা আমাকে ভালোবেসে কত সহজে আপন করে তার বুকে আশ্রয় দেয়।
কিন্তু বিশ্বাস করো-
পৃথিবীতে আমি তোমাদেরই আপন জন হয়ে থাকতে চেয়েছিলাম।
তোমরা তা না বুঝে বারবারব আমাকে দূরেই সরিয়ে দিয়েছো।
আর যতবারই সরিয়ে দিয়েছিলে ততবারই আমাকে কাছে টেনে নিয়েছে আষ্টাদশি প্রেমিকার মত।

যে বুঝে অবুঝ প্রেমিকের মন-
সে আমাকে কখনো হতাশ করে না,
হতাশ হতেও দেয় না।
এই নির্বোধ প্রেমিকের গাফিলতিতে-
অভিমানী প্রিয়ার মতো ক্ষাণিক দূরে সরে থাকে বটে।
আবার সে অভিমান চলেও যায়-
এই অবুঝ সরল প্রেমিকের আহ্লাদি গান শুনে।

আমি নাদান প্রেমিক তার আশ্রয়- প্রশ্রয়ে দিব্যি বেঁচে আছি রঙ তামশার এই রঙিন দুনিয়ায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted