| কবিতা | প্রেম বিরহের কাব্য নহর ১ |
| কবি | অভিলাষ মাহমুদ |
| সময় | এপ্রিল ১৮ সাল |
| উৎসর্গ | কবি ও নাট্যজন তাপস চক্রবর্তী দাদাকে। |
| লিখার স্থান | রাউজান , চট্টগ্রাম |
| সম্পৃক্ততা | প্রেম / বিরহ |
তোমার অধরের লালা আমার প্রণয় সুরা -
আমার মনের হেরেমে তুমিই অদ্বিতীয়া রানি ।
তুমি অভিমান করতেই পারো -
এটা তোমার প্রেমাধিকার ।
কিন্তু তুমি আমাকে ভুল বুঝে নিজেকে আড়াল করো না।
তোমার বিচ্ছেদ বিরহের তপ্তানলে
আমি পুড়ি অহর্নিশ ।
আদম যেমন ব্যাকুল হয়ে পড়েছিলেন তেমনি আমিও ...