কবিতা একের সাথে শুন্যের বিয়ে
কবি অভিলাষ মাহমুদ
সময় ০৭/০২/২০২২ বিকাল পাঁচটা।
উৎসর্গ বেকার ছেলে মেয়েদের মা-বাবাকে
লিখার স্থান চন্দ্রবিন্দু, স্টল: ১৭, বইমেলা জিমনাশিয়াম মাট, এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম।

শুন্যকে এক বিয়ে করে
হয়ে গেছে দশ,
বিশ্বমাঝে বাড়লো তাদের
নাম খ্যাতি যশ।

যখন একা ছিলো তারা
ছিলো না তাদের দাম,
একে শুন্যে মিলে গিয়ে
গড়লো মহানাম।

এখন তারা হলো সেরা
নেই তো তাদের তুল,
তাদের দেখে এই আমাদের
ভাঙুক সকল ভুল।

এমনি করে মা-বাবারা
না ভাবলে তবে,
ডিজিটাল ছেলে মেয়ে
ইজি টাল হবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted