কবিতা ভ্যাবলার মতো আমি
কবি অনিরুদ্ধ রনি
সময় নভেম্বর, ২০২৩, সন্ধ্যা
উৎসর্গ প্রিয় স্ত্রী কে
লিখার স্থান কাঁঠাল বাগান, ঢাকা
সম্পৃক্ততা ভালোবাসা / তিব্র ভালোবাসা / প্রেমের কবিতা / ভ্যাবলা প্রেমিক / ভ্যাবলা
কবিতার বিষয় প্রেম
Review This Poem

তুমি জিজ্ঞেস করেছিলে-
এভাবে ভ্যাবলার মত তাকিয়ে আছো কেনো?

আমি উত্তর দিতে পারিনি-
চোখের সামনে পৃথিবীর সবচেয়ে নিখুঁত ও সুন্দরতম ফুল;
সেই ফুলের সুভাস যত গাঢ়,
তত তীব্র ধেয়ে আসা আমার হৃদপিণ্ডের কম্পন।

তোমার পাশে দাঁড়াতেই ভুলে যাই পৃথিবীর সমস্ত সুগন্ধি,
তোমার দিকে তাকাতেই ভুলে যাই পৃথিবীর সমস্ত সৌন্দর্য।
ভ্যাবলার মত তাকিয়ে থাকা ছাড়া উপায় কি বলো?

guest
0 Comments
Newest
Oldest Most Voted