বাংলা কবিতা, মেঘে জমা অনুভূতি কবিতা, কবি অদিত্য চৌধুরী | কবিতা অঞ্চল
কবিতা মেঘে জমা অনুভূতি
কবি অদিত্য চৌধুরী
সময় ২৪ এপ্রিল, ২০২০
লিখার স্থান ঢাকা,বাংলাদেশ
5/5 - (2 votes)

এ যেন এক স্তব্ধতার গল্প,
এক পরিশ্রান্ত মেঘের,
বিকেল শেষে আকাশ যখন
সুখের ছোয়া হারিয়ে ফেলে,
তাঁরারা সব মেঘের ছোঁয়ায়
কালো রঙে যায় হারিয়ে,
চাঁদের আলো ম্লান হয়ে যায়
আধার মেঘের বিষন্নতায়,
মর্তে আমি নেশার ঘোরে 
মেঘের প্রানের কান্না শুনি।
তখন আমার চিন্তা সকল
মেঘের মনের কষ্ট নিয়ে,
ভাবছি আমি হঠাৎ এমন 
কাদছে কেন মেঘ আকাশ্,
নিজের মনের কষ্ট যেন ছরিয়ে
দিল জগত পানে।
আমি তখন মেঘের 
কষ্ট খুজতে গিয়ে ভেবে চলি,
হয়ত সে এক দূর ফরাসি
কবির লেখা কবিতা পরে
 প্রিয়া হারানোর বেদনা দেখে
জগতে সে কষ্ট ছড়ায়,
হয়ত বা সে দেখেছে খুব
হাসি মুখের নির্মমতা…
হয়ত সে আজ কাদছে ভীষণ, 
এক সাইকেদেলিক অগদধারী
গুনি লোকের গিটার সুরে…
হয়ত সে মগ্ন আছে
বেথভেনের নিস্তবব্ধতায়(silence)…
নাহয় সে ভবঘুরে 
পরদেশী মেঘের খোজে…

guest
0 Comments
Newest
Oldest Most Voted