| কবিতা | মৃত্যুর চিঠি |
| কবি | অদিত্য চৌধুরী |
| সময় | ১৬ জুন ২০২০ |
| লিখার স্থান | মিরপুর,ঢাকা |
শুনতে কি পাচ্ছ তোমায় ডাকার আর্তনাদ,
শুনতে কি পাচ্ছ অন্ধকারে মৃত লাশ,
কেও যেন শুনছেনা,ফেলে দিচ্ছে কোণায় ,
কেও কেন শুনছেনা বিক্ষত মনের ব্যাথা?
তুমি রেখেছ আমায় দূরে
মনের কোন ঘরে,
রেখেছ মৃত করে
আমায় স্মৃতির ঘরে।
তুমি শুনেও আজও শুনবে না
কান্না অযথা ঝড়বে না…
কান্না গুলো শীতল হবে
মনের ব্যাথা আধার হবে…
বৃষ্টি রা আজ অম্ল রূপে
মিথ্যে কবর গলিয়ে দেবে
আমার যত ব্যাবধানে চাঁদের আধার ঘুচিয়ে দেবে
তুমি আজ আর আহত নয়
আমার কথায় বিষন্ন নয় ,
আমি জেগেছিলাম কিছু আঘাতে
শেষ রাতের কান্নার গন্ধ ,
আমি বুঝিনি এমন ও আঘাত হয়
যার শেষ চোখের আধারে হয় ,
আমি বুঝিনি এমন কম্পন কিশের
আমার চোখের আধার কিসের ,
আমি যেন এক ছোট্ট দাশ
স্রষ্টার নয় ,যেটা অশুভ আভাস…
মাটির গন্ধে দুঃখের জালা
পুতুল আমি মৃত্যু হল এক মরন জ্বালায়।
