কবিতা জগৎ যখন মর্গ
কবি অদিত্য চৌধুরী
সময় ২১জানুয়ারী,২০২১
লিখার স্থান মিরপুর,ঢাকা-১২১৬
5/5 - (1 vote)

শীতের তীব্র ছোয়ায়

জগত টা আজ মর্গের এক নবরূপায়ন,

অস্তমিত মৃত সূর্যের কান্নায় মেঘের

আহ্বান বৃষ্টি হয়ে পড়ে,

মেঘের বক্ষে এলজিয়ার ছোয়া

যেন বিষাক্তটা বিরহ কে বাড়িয়ে দিল,

চির নিদ্রায় যাপিত হওয়ার ইচ্ছা

লোকালয় আজ বাড়িয়ে দিল,

সাগর থেকে আফ্রোদিতি উঠে এসেছিল

মোর কাছে

সেই সুখের উল্লাস মিলিয়ে গেল

হাড় কাপানো হিমঘরে,

কোন তীব্র কান্না যা পাথর নামিয়ে ভেঙে দিল

কোন অসীম আহ্বান যা আমার অসুখ বাড়িয়ে দিল

guest
0 Comments
Newest
Oldest Most Voted