| কবিতা | একটি হাসির গল্প |
| কবি | অদিত্য চৌধুরী |
| সময় | ২ফেব্রুয়ারি ,২০২১ |
| উৎসর্গ | আফ্রোদিতি |
| লিখার স্থান | মিরপুর,ঢাকা |
মস্তিষ্কে এক অস্পষ্ট প্রদীপ,
খোলসে নিভে যায় হঠাৎ স্পর্শে,
শীতল গ্রহে অন্য ছোয়া পেতে
শুন্যে উড়ে যাচ্ছে আমার অধর,
এ কেমন কারাগার যেথায় আমি বন্দি হয়ে
আছি সেই সময় কনার বাণিতে,
সেথায় আমি আটকে আছি অতীত সময় হাসিতে,
অভ্রের সাথে হেঁসে চলা প্রাণ
সুখ চিন্তায় নিথর বাগান,
হেটে এসেছি মোর আলয় হতে
সেথা ছিল পরীর আলোয় আলোকিত
মোর গোলাপ বাগান,
ক্রুশে মরার আগে সেথা পরের গাথা লেখা আছে,
ক্রুশে ওঠার আগের গানে ভুবন আজো মধুর সাজে,
তবুও কেন বিভ্রান্তি আছে আমার মগজ জুড়ে
পরীর হাসির মধুর ঘ্রাণে হারিয়ে গেলাম পাহার চূড়ায়,
পাহাড় হতে মগ্ন ঘ্রাণে তাঁরার নেশায় আকাশ প্রহর..
দাড়িয়ে মান্দ্য দাড়ে,
মৃত্যু আমি খুজে বেড়াই,
মৃত্যু দাড়েও জগৎ জুড়ে প্রভার নামের বিলাপ চলে
জগৎে আজ নি:স্ব আশা,
বিষন্নতার শেষ তমশা,
জীবন ফাসির মঞ্চে আমি আত্মহুতির পথে বেছে নেই,
ফাসির মঞ্চে দাড়িয়ে আমি আকাশ পথে তাঁরা দেখি,
আকাশ আবার গল্প বলে সমান্তরাল জগৎ নিয়ে
সেথায় বসেও আমি প্রভার নামে আমার সকল স্বপ্ন বেঁচি,
কিন্তু আকাশ আর গল্প বলে না,
বুঝে গেলাম অন্তীম বার্তা…..
সেই জগতেও শেষ হবে আজ আলোর পরীর বাসনা…