কবিতা ঘুম না আসলে
কবি আতিক শান্ত
লিখার স্থান নওমহল,ময়মনসিংহ।
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

জেগে যখন রাতের মতো
মাথা ভরা ছন্দে,
কেমনে যে আজ ভোর হয়ে যায়
শিমুল ফুলের গন্ধে।

জেগে থাকার ইচ্ছেটা কি
এমন হতে পারতো,
যদি উদ্যানে আজ শিমুল ছাড়া
অন্য কিছু ফুটতো।

ভেবেছিলাম পাখিই হবো
শিখবো এবার উড়তে,
গাছের নীড়টা ভাড়ায় নিয়ে
অট্টালিকা ছাড়তে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted