| কবিতা | আমি ভিন্ন গ্রহের |
| কবি | আতিক শান্ত |
| লিখার স্থান | ময়মনসিংহ |
| কবিতার বিষয় | অন্যান্য |
আমি এক ভিনগ্রহের,
শতো চেষ্টাও হতে পারিনি
একজন তোমাদের,
তাই আমাতে আমি,
দুঃখী একাকী,
ছিলোনা মোর কোনো বন্ধু
তোমাদের পৃথিবীর।
ঘুরেছি কতো কালো রাজপথে
তোমাদের পৃথিবীর
মিথ্যা কথার দেওয়াললিখনে
গিজগিজ নগরীর
তাই আমাতে আমি
দুঃখী একাকী
মানিনা তোমার নষ্ট লজিক
সস্তা ভেলকি।
বিদ্রুপে যতো ভাসাও হাসি
কুৎসিত মুখশ্রী।
মোর সাদাকালো রং চামড়ার দাগ
দিয়েছেই প্রকৃতি।
তাই আমাতে আমি
থাকি একাকী
ছিলো না মোর কোনো সত্ব
তোমাদের পৃথিবীর।
সুবোধ শান্ত সস্তা যে মোর
চিকচিকে গরীবি,
চোখ ধাঁধানো বিজ্ঞাপনে
ওরা ভালোই বাসেনি
তাই আমাকেই আমি
ভালোবেসেছি
চাইনা হোক বোধের উদয়
তোমাদের পৃথিবীর।