কবিতা হঠাৎ-ই একটি লাশ লাফিয়ে উঠলো
কবি আতাউল হাকিম আরিফ
কাব্যগ্রন্থ স্বপ্নের স্বপক্ষে দাঁড়িয়ে
সময় অক্টোবর ২০১৯
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় মৃত্যু

হঠাৎ-ই একটি লাশ লাফিয়ে উঠলো
এর আগেও
কিছু কিছু লাশ লাফিয়ে উঠেছিলো,
যেমনটি....
৫২ 'র ভাষা শহীদগণ
৬৯ এ আসাদ
৮৭ নুর হোসেন.....!

লাশদের লাফিয়ে উঠা মাঝেমাঝে ইতিহাসের জন্মদেয়!

ইতিহাসের নীল অধ্যায়গুলো উল্টেপাল্টে দেখুন- সক্রেটিস
থেকে
চে গুয়েভারা,
চে গুয়েভারা
থেকে
আইনাল.....

প্রতিটি বিপ্লব জেগে উঠে
লাশের মিছিল থেকে।

লাফিয়ে উঠা লাশগুলো জেগে থাকে--ইতিহাসের পাতায়!

guest
0 Comments
Newest
Oldest Most Voted