| কবিতা | প্রতিক্রিয়া |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| সময় | ২০২২ |
| লিখার স্থান | সীতাকুণ্ড |
| কবিতার বিষয় | অন্যান্য |
আতাউল হাকিম আরিফ
ছদ্মবেশি যাদুকরের চতুরালি হাসির উন্মীলিত স্রোতে কিংবা
পাতালবেশ্যার তুমুল হাতছানিতে লুটে গেছে স্পর্শময় সজীবতা
শরীর থেকে খসে পড়ে পোশাকী আবরণ,
আমাদের মাতাল তৃষ্ণার অনিবার্য প্রতিক্রিয়ায়-
মার্ক্স কিংবা লেলিন আরো কিছু মতবাদ খুন হতে থাকে...
এইটুকু নিশ্চিত করে বলতে পারি-
আমাদের সোনালি ইচ্ছেগুলো মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে আছে
এবং প্রজন্মান্তরে কান্তিকর রোবট সভ্যতার বিস্ময় জাগাবে!