| কবিতা | কাকপক্ষীর মিছিল |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| সময় | মার্চ ২০১৮ |
| লিখার স্থান | সীতাকুণ্ড |
| কবিতার বিষয় | রূপক |
সময়টাও যেনো বেশ্যাবৃত্তির ললাট ছুঁয়ে আছে,
দিগম্ভর হচ্ছে গাছ-গাছালী, পশু-পাখি,মনুষ্য জগত।
ধূর্মুশপেটা হচ্ছে চেতনাবাহী পতাকা!
একদল কাকপক্ষীর মিছিল,ক্যঁ ক্যঁ ক্যঁ এগিয়ে আসছে,
সামনে ছড়ানো-ছিটানো দলা-দলা মাংসের কাড়াকাড়ি!