কবিতা আমার মা
কবি আতাউল হাকিম আরিফ
কাব্যগ্রন্থ এই শহরের চোখ হলুদ
সময় জানুয়ারি ২০২১
উৎসর্গ আমার মা
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

আমার মা
– আতাউল হাকিম আরিফ

মা,
আজ বারবার ভেসে আসছে তোমার মুখ
মজাপুকুরের মাটি, নালিতা শাখের বীচি ,
জলপাই আচার
অজস্র পোঁটলায় চিকচিক করছিলো তোমার চোখ!
আগুন-মাটি-জলে তোমার হাতের পাতা
এখনো চলছে অবিরাম!

মা, মাগো
তোমার গর্ভাশয়ে বেড়ে উঠেছিলাম বলেই
অজস্র রঙ গায়ে মাখছি,
নকশী কাঁথা জড়িয়ে আছে বুকে!

মা, ও মা…
তুমি যে আমার গানের পাখি,
তোমার স্নেহদাগে অবিরাম সূর্য আঁকি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted