কবিতা অসংলগ্ন
কবি আর্য আহমেদ
সময় সেপ্টেম্বর, ২০২২, সন্ধ্যা
কবিতার বিষয় অন্যান্য
5/5 - (1 vote)

পায়ের সাথে আঁটকে যাচ্ছে পা;
ভীত মস্তিষ্কে ওভারল্যাপ করছে মায়া কিংবা আন্তরিক চিহ্ন,
স্মৃতির উপর হাঁটছে স্মৃতি ছেড়ে যাওয়ার; ছেড়ে যায়।
বুঝি একটা অন্যমনষ্ক বাস্তবতা এতোদিন ডুবে ছিলো
তারি সহোদর প্রতিচ্ছায়ায়;
সম্বিত ফিরে দেখে
কিছুটা ফিরে যেতে হয় তোমাদের দায় বাস্তবতার মতো,
অর্থাৎ আমাকেও হাঁটতে হাঁটতে ক্লান্ত বীভৎস বলতে হবে
দু-চারটা পরিণতি ছাড়া জীবন আসলে কিছু নয়—কিছু নয়,
শেষমেশ! অসংলগ্নতার স্বরূপ খুঁজতে যেয়ে
আমরা ঠিক হেটে যাই দু-একটা গোপন অলিগলি
কিছু নয়
আবার ঠিক পরিত্যক্তও নয়
কেউ কেউ আসে
তাই আসতেই হয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted