কবিতা তোমায় পেলাম না
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রেম, বিরহ
Review This Poem

কত বর্ষার রাত চলে গেল
তবু তোমায় পেলাম না।

কত জোৎস্নার রাত চলে গেল
তবু একসাথে বসে সময় কাটানো গেল না।

কত কালবৈশাখীর ঝঞ্ঝা চলে গেল
সেই মাতাল হাওয়ায় কত শুকনো পাতা উড়ে গেল তবু তুমি এলে না।

কত অলস দুপুর ঘুঘুর ডাক শুনে কেটে গেল
তেমন দুপুরে তোমায় কাছে পাওয়া হলো না।

কত পড়ন্ত বিকেলে দেখলাম
একসাথে জোড়ায় জোড়ায় কত পাখি উড়ে গেল তাদের কুলায়
কিন্তু আমি সেই একাই থেকে গেলাম
তোমায় পেলাম না।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৬/৩/২০২৬

guest
0 Comments
Newest
Oldest Most Voted