Review This Poem

তুমি যদি আমায় এখনও না বোঝো
তবে আর বুঝতে হবে না
কারণ আমার সময় আর নেই বেশি
এবার উপর থেকে ডাক আসবে।
তুমি কি কোনোদিনও আমায় বোঝার চেষ্টা করেছ?
তুমি কোনোদিনও আমায় কাছে চাওনি
আমার কষ্ট কোথায় জানার চেষ্টা করোনি।
এতদিন কাছে ছিলাম তাই বোঝোনি আমায়
এরপর যখন আর থাকব না কাছে
থাকব অনেক দূরে
তখন দেখবে, তুমি আমায় বোঝার খুব চেষ্টা করছ।
তখন আমায় অনেক ভালোবাসতে চাইবে।
কিন্তু, হায় ! তখন কি তোমার কাছে থাকব?
তুমি আকাশের দিকে তাকিয়েই আমায় ভালোবেসো
তুমি আকাশে আমার মুখ দেখতে পাবে না জানি
আকাশে ফুটে ওঠা যে-কোনো একটি তারাকেই
আমায় মনে করে ভালোবেসো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments