কবিতা যে থাকে সে তাকে
কবি অলোক নন্দন
সময় 23 February, 2020
লিখার স্থান Shahjalal University of Science and Technology
Review This Poem

তাকে দেখতে পারি,
তাকে দেখি খুব কাছে যেয়ে
কখনো ততটা দুরে,
যে দুরত্বে তাকে স্পষ্ট
বা আমার ভিতর থেকে
দেখতে পারি।

তাকে দেখতে পারি
আনন্দে ভরে যেতে পারি
সহজেই, মিলিসেকেন্ডে বা
তার চেয়ে কম সময়ে।

পলক মাত্রই তাকে দেখা যায়
দুর থেকেই সুন্দর,
সে দুর থেকে জল।
– শীতল অথবা স্নিগ্ধময়
কল্পনার গাছ তার ছবির মতো।
তার হাসির বা বোধিপ্রাপ্ত টানা দুটি চোখ
আমায় শুদ্ধ করে।

কাছে না গিয়ে দেখি বলে তাই,
কথা বলিনি এখনো তাই,
শুনিনি তার স্পৃহা-বিস্তারিত তাই,
অথবা বলতে পারো
তার মায়াকে ঘাটতে যাই না তাই।
সে এমনই ভালো
আমি পারছি স্বাধীন হতে-
নিজের পারস্পেক্টিভের
রঙে তাকে জীবন দিতে।
আর তাছাড়া আমি বোকাটে
তাই হয়তো লাগবে না তার ভালো
ততটা, যতটা লাগছে আমার।
এতো দাড়িপাল্লা প্রেম নয়,
হতে হবে দুপাশ-সম!

দুর থেকে দেখি বলেই পবিত্র।
দুর থেকে দেখি বলেই হাস্যোজ্জ্বল
আমার মনের চোখে।

বাস্তবতায় কি প্রয়োজন?
যদি যা কিছু তাগিদ,
বা মনের আকুতি
বেশ পুরণ করে দেয়
কল্পনা?

চাই না ছুয়ে দেখতে
অথবা কখনো পাশাপাশি
তার চেয়ে এমনি বেশ ভালো,
সে আমার কল্পনার-স্বপ্নে বাঁচে।
যাকে দেখে দেখি
সে তা নয়৷
তাকে দেখে দেখি অন্য তাকে
যে কিনা আমার মতো হয়ে যায়।
যাকে দেখে দেখি সে তো অন্য কেউ
তার অন্য নাম- অন্য সুর।
কিন্তু আমার কল্পনায় সে ভালো আছে।

তাই কাপুরুষের ন্যায়,
কাছে না গিয়েই দেখে যাই৷

সে বেশ জমে!
আমার মনে।
এইতো বেশ
আর কি চাই তবে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted