কবিতা ভুল মাথার কিড়ে
কবি এ কে বর্মন
সময় ৯ অক্টোবর, ২০২১

মাথা ঝুঁকে আছে ঋণ, বেদনা রঙিন
ভুল জলে দিই ডুব।
হৃদয়ের নোনা-পানি, ফুরোবে না জানি
আমি ভালো বাঁচি খুউব..

সড়ে আসি ধীরে, ভুল মাথার কিড়ে
এখনো জমে আছে তবু।

আজ যতকিছু প্রিয়, তুমি নিয়ে নিও
আমি একা ফিরে যাবো শূন্য হাতে।
সেই শিউলি তলে, ভালোবাসি ভালোবাসি বলে
গলা ছেড়ে গেয়ে যাবো নিশুতিরাতে..

ছাইপাঁশ লেখা খাতা, ঘুম ভাঙা চোখের পাতা
ঘুরেফিরে দেখি তোমারই হাতে।

কবি হবার শখ, শহুরে বেকার যুবক
কত রাত কাঁদে নিশ্চুপ।
ছুটে চলে অবিরাম, ব্যর্থ এ ঘামের দাম
আমি ভালো আছি খুউব..

কতশত স্মৃতির ভীড়ে, আজো ঐ ভুল কিড়ে
কেন যে কাঁদায় তবু।

ঠোঁটে হাসির ভান, যত পাথুরে অভিমান
নিজেই গিলে নিতে জানি খুব।
ভালোবাসা কতখানি, দেখানো না জানি
আমি ভালো বাঁচি খুউব..

তোমাকেই ঘিরে, মিথ্যে মাথার কিড়ে
কেন মনে পড়ে যায় তবু।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments