| কবিতা | জোড়া জানালার কাব্য |
| কবি | এ কে বর্মন |
| সময় | ১২ই আগষ্ট, ২০২০, ভোর |
তুই জানালা খুললেই রঙধনু ওঠে
আবির রাঙায় ঠোঁটে
ঐ সুদূরের আকাশটা নেমে আসে
তোর জোড়া ভ্রুপল্লবে।
রঙিন ঘুড়ি হাজার প্যাঁচে সুতোর লাটাই
দেখ আমি বন্ধ ঘরে একলা একা, কেমন করে কাটাই।
আমার জানালার জঙধরা শিকে
পৃথিবী কেমন আঁধার নামায়, হয়ে আসে ফিকে
সামনে আসে ও বাড়ির দেয়াল
শ্যাওলা জমা আটপৌরে খেয়াল।
আহারে আমি বদ্ধ প্রেমিক!
এই তোদেরই নাগরিক কোলাহলে
যেখানে জীবন কেমন, টানাপোড়েনে চলে।
দু টাকার বিড়ি পঁচিশে নেট
ঘুম কবিতা আমার ডেইলি রুটিন সেট
ফাঁক ফোকরে জুয়ার আড্ডা, নেহাৎ কপাল!
সখের বিবি টেক্কায় খেলো ওভার ট্রাম্পে
হাতের গোলাম মনের ভিতর সন্ধ্যে হলো,
গোলাম ফেরে বাপের দেয়া ক্যাম্পে।