| কবিতা | হাঙ্গরের ডুব |
| কবি | আহমেত কামাল |
| সময় | ১৮ই ফেব্রুয়ারি '২০২২ |
| লিখার স্থান | ধর্মপুর, কুমিল্লা |
হাঙ্গরের ডুব
আহমেত কামাল
শুয়ে থাকি-
তরল কষ্টে। কেউ বলেনা এখন পৃথিবীতে শুক্রবার।
রোদের শরীর ছুঁয়ে
নেমে আসে
হাসনাহেনা’রা। কেউ বলে না ;
তুমি
ও
এমনকী আত্মীয়স্বজনও ।
সামান্য আবদারে জন্ম কোন মেঘলায় হাওয়ায়।
সেই আবদারে গড়াগড়ি
মরুর ভাল্লুক
হাঙ্গরের ডুব,, জল ও ধুলো উড়িয়ে।