কবিতা পাচারকৃত জীবন
কবি আহমেত কামাল
সময় ২৭ই ফেব্রুয়ারি '২০২২
লিখার স্থান ধর্মপুর, কুমিল্লা
Review This Poem

পাচারকৃত জীবন
আহমেত কামাল

লতানো একটা জীবন

খাঁচাবদ্ধ পাখি দেখেই বিগড়ে যায়।

আঁকা-বাঁকা
নদী
ও- লিখতে চায়
ধানের গল্পকথা।

ধানের গন্ধগ্রহণ সরিয়ে, বুকের উপর- গোধূলি এক্সপ্রেস!

আমাকে আবারো
কেউ পাচার করতে চায়, মহা- শূন্যতার দিকে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted