কবিতা নিঃশব্দে নিরাকার
কবি আহমেত কামাল
সময় ২২ শে ফেব্রুয়ারি ' ২০২২
লিখার স্থান শাসনগাছা, কুমিল্লা
Review This Poem

নিঃশব্দে নিরাকার
আহমেত কামাল

দিনের বিলবোর্ড,
হেসে উঠছে,,
মাধ্যমিক দাঁত।

ইচ্ছে হয় আমিও উঠে বসি চূড়ায়। ঘুমফুল নিয়ে।

হাওয়ায় হাওয়ায়
ফাল্গুনের ঘ্রাণ
সবাই খুঁজছে ঈশ্বর ও ইশারা।

এই জ্বরের শহরে
আমিই একা। ঔষধে চোখ রেখে
চাদরের মতো টানতে থাকি,, ঘুম কিংবা অভ্যাস।

guest
0 Comments
Newest
Oldest Most Voted