কবিতা সুযোগ এলো
কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত
সময় ২১-১১-২০২৩
কবিতার বিষয় সমসাময়িক
Review This Poem

সুযোগ এলো
মোঃ রুহুল আমিন

কাতার বিশ্বকাপে দেখছি
নবীন প্রবীণ ভক্ত,
খেলার আমেজ নিয়ে যেন
গরম তাদের রক্ত।

নিজের দলের বিজয় উল্লাস
করছে পথে ঘাটে,
সবাই জানি খেলবে ভালো
জিতবে তারা মাঠে।

কেউবা আবার নিশান কিনতে
জায়গা জমি বেচে,
দলের নেশায় উন্মাদনায়
যাচ্ছে গেয়ে নেচে।

ভালো খেলছে বলে তাদের
জায়গা দিচ্ছে মনে,
সকাল বিকাল দুপুর রাতে
রাখছে তাদের সনে।

ভক্তের হৃদয় অন্ধের মতো
নিজের দলের জন্য,
খেললে ভালো দলগুলো তাই
আনন্দে যে ধন্য।

বলছি শোনো নবীন প্রবীণ
যাচাই বাছাই করো,
সুযোগ পেলে সেই নিশানটা
মাথার উপর ধরো।

সুযোগ এলো বত্রিশ দলের
বছর চারেক পরে,
সব সময় তো আসবে নাতো
সুযোগ তোমার তরে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted