কবিতা মা-বাবা
কবি আবু জাফর মহিউদ্দীন
সময় অক্টোবর, রাত
উৎসর্গ বাবা
লিখার স্থান কেরানীগঞ্জ, ঢাকা
সম্পৃক্ততা মা-বাবা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী
Review This Poem

মা-বাবা মরে না, কখনো
তাঁরা বেঁচে থাকে হৃদয়ে,
তাঁদের মিস করি কিভাবে
যার সাথে যুক্ত সুতোয়ে ।

আমাদের বাবা-মা আমাদের সাথে
আমরা চিরকাল তাঁদের পাশে,
হয় কখনো চোঁখের আরালে
কিন্তু প্রতি মুহূর্তে অনুভব আসে।

কখনও তাঁদের কণ্ঠস্বর শুনি
যখন প্রয়োজন হয় পরামর্শের ,
তাঁদের অভিবাদন সন্ধান করি
যখন ভুলে পথ ধরি বিপথের।

এই ধরার বুকে মায়া-মমতায়
পিতামাতার মতো আপন হয় না,
তাঁরা যত্ন করে, তারা উদ্বিগ্নও
আপত্তিকর বাক্যাংশ মনে রাখে না।

তাঁদের ভালবাসার প্রতীক অসীমতা
পূরণ হবেনা কখনো তাদের শূন্যতা ,
সন্তান হয়ে ধন্য,মোদের এই প্রার্থনা
তাঁদের ভালো রেখো দয়াময় বিধাতা ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted