| কবিতা | নীল ডায়েরির কবিতা-৬ |
| কবি | অভিজিৎ হালদার |
| কাব্যগ্রন্থ | নীল ডায়েরির কবিতা |
| লিখার স্থান | মোবারকপুর, নদীয়া |
নিস্তব্ধতায় ঘিরেছে রাত
জোনাকির কারাগারে
অপার ঐশয্যের বেশে
তুমি দেখা দাও বারে বারে
পৃথিবীর জীর্ণ মানচিত্র ভেদ করে।
পৃথিবীর চেনা পথ শেষ হয়ে গেছে
শেষ হয়ে গেছে সব – তবুও নয়…
থেমে থাকা নয় তো আর কিছু
তার চেয়ে ঢের বেশি প্রিয়
প্রিয় সবি মানব-মানবী।