কবিতা ডাকচিঠি-২
কবি অভিজিৎ হালদার
কাব্যগ্রন্থ ডাকচিঠি
সময় ৬ই সেপ্টেম্বর ২০২১
লিখার স্থান মোবারকপুর ,ফতেপুর ,নদীয়া জেলা ,পশ্চিমবঙ্গ ,ভারতবর্ষ
কবিতার বিষয় আশা
1/5 - (1 vote)

অনেক রাত্রি নিশাচর হয়ে
নীহারিকা নুইয়া পড়ে
নীলিমা খাতার উপর।
নিসর্গ নিস্তেজ নীপে-
আমি নির্বোধ হয়ে
এঁকে যায় যুদ্ধের মানচিত্র।
জানি আমি একদিন যুদ্ধ হবে পৃথিবীতে
আজকে থেকে উঠে এসে ঠিক অন্য যুগে।

জন্ম-মৃত্যু যদি একই ঋতুতে হয়
তবে একটি মাত্র ঋতু চাহিবো আমি,
সেই ঋতুটিই হবে আমার জীবনের আড়ি:
যুদ্ধে জড়ানোর আগে
হাজার হাজার চিঠি লিখে রেখেছি আমি
পিয়নের অভাবে সেদিনও পৌঁছাবে না চিঠি!!
কিন্তু প্রকৃতি জানবে সেদিন চিঠির ভাষা;
আমি মা কালীর চরম উপাস্য
তাইতো আমি যুদ্ধে যাওয়ার জন্য
সৈনিকের কড়া পোশাক গায়ে জড়িয়ে নেবো।

হাজার হাজার ভাবনা নিরর্থক হয়
যখন নিরাপত্তা খুঁজতে চাই
আজকের মানুষের কাছে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted