বাংলা কবিতা, তুমি আর আমি কবিতা, কবি হাসান জীবন | কবিতা অঞ্চল
কবিতা তুমি আর আমি
কবি হাসান জীবন
কবিতার বিষয় জীবনমুখী
5/5 - (1 vote)

অথচ তুমি আর আমি,
মস্কো থেকে ভ্লাদিভস্টোক-
ট্রান্স সাইবেরিয়ান রেল লাইনের মতো
একই দুরত্ব রেখে ছুটে চলেছি
অসংখ্য শীতার্ত রাত।
খুব পাশাপাশি।
পুরো একটা জীবন।
প্রতিনিয়ত,
কত কত হেভি ওয়েটেড
শাটল ট্রেনের চাকায়
পিষ্ট হয়েছি আমরা দুজন।

অথচ প্রতিটি কাঠের স্লিপারে
খুব শক্ত করে ঠুকে দেয়া লোহার পেরেক,
আমাদের কখোনই সরে যেতে দেয়নি
দুরুত্ব বাড়িয়ে।
আবার এই এতোটুকুন কাছেও আসতে দেয়নি
দুরুত্ব কমিয়ে।
খুব পাশাপাশি।
পুরো একটা জীবন।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted