| কবিতা | কত কিছু বাকি থেকে গেলো |
| কবি | রাকিবুল হায়দার |
| সময় | ০৩ জুন, ২০২০ |
| লিখার স্থান | রামপুরা, ঢাকা |
| কবিতার বিষয় | জীবনমুখী |
জানলায় দাঁড়িয়ে থেকে পুরো একটা জীবন পার করে দিলাম,
তারপর আর কোনো অজুহাত না দেখিয়ে সরাসরি কবরে শুয়ে পড়লাম!
মাথা পর্যন্ত কাফন টেনে নেওয়ার আগে ভাবলাম-
শুধু তুমি নও, আরও কত কিছু বাকি থেকে গেলো এই জীবনে!
