| কবিতা | অশুভ সমাপ্তি |
| কবি | অদিত্য চৌধুরী |
| সময় | ০২মে,২০২০ |
| লিখার স্থান | ঢাকা,বাংলাদেশ |
শোকের গাথা মস্তিষ্কের চিত্র পটে
রং মেখে যায়,
জানালা ধারে কালো পর্দায় সূর্যের
রং ম্লান হয়ে যায়,
ধূসর আলোর ধূসর ধোয়া ,
দুঃখ নেশার হুকায় তোমার
প্রেমের গন্ধ তীব্র হয়ে নীলিমাটা
ভস্ম করে,
আকাশ হতে তীব্র আগুন
কীসের যেন গন্ধ ছড়ায়,
মনের ভেতর আকাশ পথে
সেই গন্ধের গল্প শোনায়,
তীব্র হয়ে যাচ্ছে যেন
অবচেতন হাসির ঝলক,
তীব্র হয়ে যাচ্ছে যেন
অপরাধের স্বর্গ নরক,
হয়তবা এই আধার দৃষ্টি
মেঘের বুকের বিষাদ বাণী,
নাকি চির আধার হয়ে যাচ্ছে চলে জীবন খানি,
একাকি এক নেশায় ঘেরা
পুরনো স্মৃতি টেনে,
শেষ বেলার এই প্রত্যায়নে
তোমায় দিলাম মগজখানি।
