বাংলা কবিতা, যদি ভালোবাসা পাই কবিতা, কবি রফিক আজাদ | কবিতা অঞ্চল
কবিতা যদি ভালোবাসা পাই
কবি রফিক আজাদ
4.3/5 - (10 votes)

যদি ভালোবাসা পাই 
আবার শুধরে নেবো ভুলগুলি ;
যদি ভালোবাসা পাই
ব্যাপক দীর্ঘপথে তুলে নেব ঝোলাঝুলি।
যদি ভালবাসা পাই
শীতের রাতের শেষে মখমল দিন পাব;
যদি ভালবাসা পাই
পাহাড় ডিঙ্গাবো আর সমুদ্র সাঁতরাবো।
যদি ভালবাসা পাই
আমার আকাশ হবে দ্রুত শরতের নীল;
যদি ভালবাসা পাই
জীবনে আমিও পাব মধ্য-অন্ত মিল।
যদি ভালবাসা পাই
আবার শুধরে নেবো ভুলগুলি
যদি ভালবাসা পাই
শিল্প- দীর্ঘ পথে ব’য়ে যাবো কাঁঁথাগুলি ।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Blue Nile River
10 months ago

অত্যন্ত সুন্দর।