বাংলা কবিতা, অভিমানের গান কবিতা, কবি সন্ধি মুহিদ | কবিতা অঞ্চল
কবিতা অভিমানের গান
কবি সন্ধি মুহিদ
সময় আগস্ট ২০১৪
কবিতার বিষয় বিরহ
Review This Poem

তাও জানি ক্যানো ভাল্লাগেনা।
আমার জন্যে কেউ জেগে নেই রাত!
সিগারেটের ধোঁয়া আমাকে প্রশ্ন করে,
“এ ভাবেই চলবে কি দিন?”

আমাকে ক্ষমা করবে না টুনটুনি।
ডেকে যাবে মনের ভেতর সকাল দুপুর!
উলটে পালটে খাবি খেয়ে যাব
সে থেকে যাবে দূর বহুদূর!

এখন নাকে ন্যাপথলিনের ঘ্রাণ,
জানালার গ্রিলে মুখ চেপে আকাশ দেখি।
ইচ্ছে করে গলে গলে যাই,
বের হয়ে যাই এই খাঁচা ফুড়ে।

এবড়ো থেবড়ো পৃথিবীর বুকে
আমার জন্যে কেউ পাতে নি আসন।
আমার জন্যে কেউ পরে নি কাঁকন,
অভিমানে ইচ্ছে করে যাই মরে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted