বাংলা কবিতা, স্বর্গ কবিতা, কবি জয় চৌধুরী | কবিতা অঞ্চল
কবিতা স্বর্গ
কবি জয় চৌধুরী
সময় মার্চ ৩০, ২০২০
লিখার স্থান মোহাম্মদপুর
Review This Poem

থমকে থাকা সময়
মধ্য রাতে সংশয়
অদ্ভুত সব রঙয়ের খেলায়
চোখ বুজে বিস্ময়

তোমার নামে শব্দ করা
শব্দের তালে কবিতা
তুলির আঁচড় ক্যানভাসে মোর
ছবির নাম বিষন্নতা

প্রেমের ছোট্ট গল্প বলি
বছর চারেক পুরোনো
তোমায় দেখে মাতাল আমি
স্বর্গে নতুন বাগান গড়বো

সেই স্বপ্নে হাবুডুবু
ফানুসে উড়িয়ে তোমার নাম
সময় অসময় গানের সুরে
তোমায় খুঁজি বারম্বার

তুমি প্রভাতফেরা পাখির ডাকে
মিষ্টি আলাপ করবে
হাসবো গাইবো কবিতা পড়বো
শুধু বিদায় বেলা শুনবে

সেই স্বপ্ন ভাঙন চুরমার সব
একলা বসে মর্গে
কোথায় স্বর্গ কোথায় মোর সুখ
প্রেমের কথা! তা কে শুনবে?

তুমি চললে বলে; আর এলে নাহ
আমি সেই চুপটি করেই শুনলাম
এখন মর্গে বসে গুনছি প্রহর
তুমি শ্মশান ঘাটে ছুটলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted