কবিতা খুন করে ফেলেছি
কবি মাহতাব বাঙ্গালী
Review This Poem

সে ঘৃণা এখন
নির্লজ্জ, বেহায়া-উন্মত্ত

লাশ এখনো পিতার কাঁধে
ভর দিয়ে যায় শ্মশানে
ভাই এখনো নির্বিকার
ক্ষমতার গন্ধে নাচে শবাগারে!

সে ঘৃণা এখন
বিকৃত মস্তিষ্কের বাজারে বিক্রীত

শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানী
লাশের বাজারেই ক্ষমতার চেয়ার করে বিকিকিনি!

হ্যাঁ, বিবেকহীন মানুষের ভূখণ্ড
আমার দ্যাশ না।
নিপূণ ঘাতকের বিজয়ী মঞ্চ
আমার দ্যাশ না।
এ বিস্তীর্ণ বধ্যভূমি
আমার দ্যাশ না।
এ রক্তস্নাত স্বাধীন ঠিকানা
আমার দ্যাশ না।

খুন করে ফেলেছি বিবেককে
সে ঘৃণা তাই আর জন্ম নেয়না!

© মাহতাব বাঙ্গালী, চট্টগ্রাম
৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

guest
0 Comments
Newest
Oldest Most Voted