| কবিতা | অমানুষ |
| কবি | মাহতাব বাঙ্গালী |
| কবিতার বিষয় | জীবনমুখী |
আমি খুবই শান্তিতে আছি
মিছিল, মিটিং, রক্তস্নাত মঞ্চ ব্যানারে
গুলিতে ঝাঁঝরা গানের কনসার্টে
স্বাধীনতার লণ্ডভণ্ড পুষ্পমঞ্চে
খুন ও খুনের বধ্য সরণিতে
আমি নিশ্চিদ্র ঘুমে পুরোদস্তুর শান্ত
আমি আছি শান্তিতে
আমি বিকৃত নই
বিক্রীত- শান্ত
চোখ, মুখ, কান সবি আছে
আমার শান্ত হৃদয় আছে
আমি বড্ড শান্তিতে
আমি বিবেককে খুন করেছি
অমানুষের নীতিতে!
©মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
১২/১০/২০২৫